বাংলার স্বাধীনতা
করে হৃদয়ে ধারন
ময়নার যুদ্ধে
ঝাঁপিয়ে পড়েছিল
আজ করি তাদের স্মরণ।
করে হৃদয়ে ধারন
ময়নার যুদ্ধে
ঝাঁপিয়ে পড়েছিল
আজ করি তাদের স্মরণ।
অস্ত্র ছিলোনা বুলেটও ছিলোনা
তবুও এতটুকু শংকা ছিলোনা
বাঁশের লাঠি হাতে নিয়ে
প্রাণে দূর্বার শক্তি জাগিয়ে
ঝাঁপিয়ে পড়েছিলে বীর
দশের কাছে দেশের কাছে
তাইতো তোমরা আজ চির অমলিন।
তবুও এতটুকু শংকা ছিলোনা
বাঁশের লাঠি হাতে নিয়ে
প্রাণে দূর্বার শক্তি জাগিয়ে
ঝাঁপিয়ে পড়েছিলে বীর
দশের কাছে দেশের কাছে
তাইতো তোমরা আজ চির অমলিন।
আঁধার ভূবনে শুয়ে থেকে
যাচ্ছো জুগিয়ে শক্তি
তোমাদের জীবন যায়নি বৃথা
আমরা পেয়েছি মুক্তি
এতো তোমাদেরই কীর্তি।
যাচ্ছো জুগিয়ে শক্তি
তোমাদের জীবন যায়নি বৃথা
আমরা পেয়েছি মুক্তি
এতো তোমাদেরই কীর্তি।
তোমরা বীর শহীদ যোদ্ধা
তোমরাই মুক্তিযোদ্ধা
তোমাদের স্মরণে নাম দিয়েছি
ময়নার বীর যোদ্ধা
তোমাদের চেতনায় জ্বালাবো আলো
গড়বো আলোর বোদ্ধা
তোমরা যে বীর যোদ্ধা।
তোমরাই মুক্তিযোদ্ধা
তোমাদের স্মরণে নাম দিয়েছি
ময়নার বীর যোদ্ধা
তোমাদের চেতনায় জ্বালাবো আলো
গড়বো আলোর বোদ্ধা
তোমরা যে বীর যোদ্ধা।
No comments:
Post a Comment