Monday, September 21, 2015

মডেল টেস্ট - প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫ বিষয়- প্রাথমিক গণিত



                                     মডেল টেস্ট 
                                             প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫
                                                 বিষয়- প্রাথমিক গণিত
                                          সময়-২ ঘণ্টা ৩0 মি.।  পূর্ণমান -১০০  
                                                                            
দ্রষ্টব্যঃ ( সকল প্রশ্নের উত্তর দিতে হবে । ডান পার্শ্বের সংখ্যা প্রশ্নের পূর্ণ মান জ্ঞাপক।)
১ । সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ ।                                    ১  ×  ২৪ = 24
                                                                                                                 
১। ২৫ × ২৫ =৬ ----৫ । এখানে খালি ঘরে কত বসবে ?
ক)  ১     খ)  ২   গ)    ৩      ঘ)  ৪
২। ৪৩৫৬0 কে কত দ্বারা ভাগ করলে ভাগফল ৪৩৫ এবং ভাগশেষ ৬0 হবে ?
ক) ১0   খ) ১00 গ) ১000 ঘ) 1
৩। ভাগশেষ কখন শুন্য হয় ?
ক) ভাজ্য শুন্য হলে  খ) নিঃশেষে বিভাজ্য হলে গ) ভাজক শূন্য হলে  ঘ) নিঃশেষে বিভাজ্য না হলে ।
৪। ভাইয়ের বয়সের ৫ গুণ ৬0 বছর হলে ভাইয়ের বয়স কত ?
ক) ১0 বছর খ) ১২ বছর গ) ১৮ বছর ঘ) ১৬ বছর ।
৫। বন্ধনীর আগে কোন চিহ্ন না থাকলে কী বুঝায় ?
ক) যোগ  খ) বিয়োগ গ) গুণ ঘ) ভাগ
৬। পৃথা  ১0 জন বন্ধুর মধ্যে ৫0টি পেয়ারা ভাগ করে দিল ।  প্রত্যেকে গড়ে কয়টি পেয়ারা পাবে ?
ক) ৪ টি  খ) ৫ টি   গ) ৭ টি  ঘ) ১0 টি ।
৮। ২১ এর গুণনীয়ক কোনটি ?
ক) ২  খ) ৩ গ) ৪  ঘ) ৫
৯। দুইটি মৌলিক সংখ্যার গ.সা.গু. কত ?
ক) সংখ্যাদ্বয়ের যোগফল খ) সংখ্যাদ্বয়ের গুণফল  গ)   0  ঘ)  ১
১0। ৯৬ থেকে ৯0৬ সংখ্যাটি বড় । এ গানিতিক বাক্য কোনটি ?
ক) ৯৬>৯06  খ) ৯0৬>৯৬  গ) ৯৬=৯06 ঘ) ৯৬ - 906
১১) 0 থেকে ৯ পর্যন্ত পূর্ণ সংখ্যাকে কী বলে ?
ক) সম্পর্ক প্রতীক খ) সংখ্যা প্রতীক গ) অক্ষর প্রতীক ঘ) প্রক্রিয়া প্রতীক
১২ ) 0.১ ×  0.01 × 0. 001 = কত ?
ক) 0.003  খ) 0.0001 গ) 0.00001  ঘ) 0.000001
১৩) সরল করার সময় একই চিহ্নযুক্ত সংখ্যাকে বন্ধনীর মধ্যে নিয়ে কী করতে হবে ?
ক) যোগ    খ) বিয়োগ   গ) গুণ   ঘ)   ভাগ
১৩) নিপা ৮0 টি আপেল কিনেছে । সেখান থেকে  ২৫% পচে গেল । কতটি আপেল ভালো আছে ?
ক)  ৪0 টি    খ) ২৫ টি   গ) ৬0 টি   ঘ) ২0 টি
14) 3/4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে ?

ক) ২৫%   খ) ২0%  গ) ৫0 % ঘ ) ৭৫%
১৫)  ১ মণ = কত সের?
ক) ৪২.৮ সের খ) ৪0 সের গ) ৩৭.৩২ সের ঘ) ৬0.৪ সের
১৬) মেধাকে ৮৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হল। পরিবর্তিত ভগ্নাংশটি কোন ধরণের হবে ?
ক) মিশ্র ভগ্নাংশ খ ) প্রকৃত ভগ্নাংশ গ) অপ্রকৃত ভগ্নাংশ ঘ) দশমিক ভগ্নাংশ
১৭) কোন ধরণের ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে মান ১00% এর বেশি হয় ?
 ক) মিশ্র ভগ্নাংশ খ ) প্রকৃত ভগ্নাংশ গ) অপ্রকৃত ভগ্নাংশ ঘ) দশমিক ভগ্নাংশ
১৮) চিত্রের ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ? 
 



ক) ২0 বর্গ সে.মি. খ ) ১৬ বর্গ সে.মি. গ) ৪৮ বর্গ সে.মি. ঘ) ১২ বর্গ সে.মি.
১৯)  শামিম বাজার থেকে ২৫ মে.টন চাল কিনলেন । তিনি কত কুইন্টাল চাল কিনলেন ?
ক) ২ কুইন্টাল . খ ) ২.৫ কুইন্টাল . গ) ২৫0 কুইন্টাল. ঘ) ২৫00 কুইন্টাল .
২0) মুল একক মিটার থেকে ছোট এককে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি একক পূর্ববর্তী এককের কত গুণ ?
                                                         1
ক)  ১0 গুণ . খ )১00 গুণ. গ) ১000 গুণ . ঘ) ১0. গুণ
২১) আদৃতা গতকাল সকাল ৮টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠেছে । আন্তর্জাতিক রীতিতে সে কয়টায় ঘুম থেকে উঠেছে ?
ক) ৮টা ৩৫ মিনিটে. খ ) ২0 টা ৩৫ মিনিটে . গ) 0 টা ৩৫ মিনিটে. ঘ) ১৬ টা ৩৫ মিনিটে .


২২ ) উনবিংশ শতাব্দী কোনটি ?
  ক) ১৯00-2000 সাল  . খ ) ১৯0১-২000 সাল .গ) ১৮0১-১৯00 সাল  . ঘ) ১৮00-1900 সাল . 

23)                                    চিত্রের চতুর্ভুজটির নাম কী ?
ক) বর্গ  খ) আয়ত গ) সামান্তরিক ঘ) রম্বস
২৪) ইনপুট দেওয়া যায় কোনটির মাধ্যমে ?
ক) মাউস খ) মনিটর গ) প্রসেসর  ঘ) হার্ডবোর্ড

২। সংক্ষেপে উত্তর দাও ।                                                       ১  ×   ১0 = 10
১) একটি  পেন্সিলের দাম ৮ টাকা হলে   এক ডজন পেন্সিলের দাম কত ?
২) গুণ্য নির্ণয়ের সূত্রটি কী ?
৩) ঐকিক নিয়মে যা চাওয়া হয় তা কোথায় বসে?
৪) ২৪ ও ৩৬ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত ? 
                    1 
৫) কোন লাঠির ২   অংশ কালো রং করা আছে । কত অংশ রং করা হয়নি ?
৬) কোন ভগ্নাংশ গুণ ঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশের গুণফল সমান কত?
৭) এক কুড়ি লিচুর .৫ অংশ কতটি লিচু?
৮) শতকরা ৮0 ভাগ ফল বিক্রি করার পর ২0 টি ফল থেকে গেল । মোট কতটি ফল ছিল ?
৯ ) ৪0 থেকে ১00 পর্যন্ত নম্বরকে ১0 ব্যবধানে বসালে একটি সারণিতে কয়টি শ্রেণি হবে ? 
১0) বৃত্তের কয়টি কেন্দ্র থাকে ?

৩। জাবের সাহেব ১0 ঝুড়ি আম ৮৪00 টাকা দিয়ে কিনলেন । প্রতি ঝুড়িতে ১২0টি আম আছে । সবগুলো আম থেকে তিনি আদরকে ৪00 টি, প্রমিথকে ৩00টি আম দিলেন। বাকি আম গুলো তিনি নিঝুমকে দিলেন ।
ক) জাবের  সাহেব মোট কতটি আম কিনেন ?                                                             ২
খ) তিনি নিঝুমকে কতটি আম দিলেন ?                                                                     ২       
গ) আদর, প্রমিত ও নিঝুম একত্রে কতটি আম পেল ?                                                      ২
ঘ ) নিঝুম,আদর অপেক্ষা কতটি আম বেশি পেল ?                                                         ২

অথবা ,  একজন শ্রমিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করেন । প্রতি মাসে সাংসারিক ও অন্যান্য যাবতীয় খরচ বাবদ ৫২00 টাকা ব্যয় করেন ।
ক) তিনি এক দিনে কত টাকা আয় করেন ?                                                                  ২
খ)  তিনি সপ্তাহ শেষে ১৩৭৫ টাকা খরচ করলে তার নিকট আর কত টাকা থাকবে ?                 ২
গ) তিনি মাসে কত টাকা আয় করেন ?                                                                        ২
ঘ) তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন ?                                                                      ২
৪) দুই সন্তান ও তাদের পিতামাতার বয়সের গড় ৩২ বছর । তাদের পিতামাতার বয়সের গড় ৩৬ বছর ।
ক) পিতামাতার বয়সের সমষ্টি কত ?                                                                          ২
খ ) দুই সন্তান ও তাদের পিতামাতার বয়সের সমষ্টি কত ?                                                 ২
গ) দুই সন্তানের বয়সের সমষ্টি কত ?                                                                           ২
ঘ) দুই সন্তানের বয়সের গড় কত ?                                                                              ২
অথবা , অনিন্দ্য বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮,ইংরেজিতে ৮১ গণিতে ৯৬, বিজ্ঞানে ৭৭ ও ধর্মে ৭৩ নম্বর পেয়েছে।  
ক) বাংলা,গণিত ও ইংরেজিতে তার মোট নম্বর কত?                                                      ২
খ) ইংরেজি, বিজ্ঞান ও ধর্মে তার প্রাপ্ত নম্বরের গড় কত?                                                   ২
গ) সে সব বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে ?                                                                  ২
ঘ) ইংরেজিতে ৯১ নম্বর পেলে পাঁচ বিষয়ে তার গড় নম্বর কত হত ?
৫। দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার এবং ৩৪৮ লিটার। সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি পূর্ণসংখ্যক বার পানি ঢেলে ড্রাম দুইটি ভরা যাবে? কোন ড্রামে কত কলসি পানি ধরবে?  ৮
আথবা, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৭.২0 মিটার এবং প্রস্থ ৪.৪0 মিটার। সর্বাধিক কোন সাইজের মার্বেল  পাথর দ্বারা ঘরের মেঝে বাধানো যাবে,যাতে কোন পাথর ভাঙ্গা না পড়ে ?
৬ । অর্ঘ্য একটি বর্গাকার ক্ষেত্র এঁকে এর  ১/৫  অংশ লাল রং এবং ৩/৫ অংশ সবুজ রং করল। ক্ষেত্রটির কোন রঙ বেশি অংশ জুড়ে রয়েছে?                                                                  ৮
অথবা,একটি বাঁশের ১/৫ অংশ কাঁদায়  ২/৫ অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে । পানির উপরে কত অংশ আছে ?
৭। এক কুড়ি ডিমের দাম ১৬0 টাকা । মলি 0.৮ কুড়ি এবং রুমি 0.৫ কুড়ি ডিম কিনল। কে কয়টা ডিম কিনল     এবং কত টাকা দাম দিল ?                                                                     ৮
অথবা, বিরামপুর গ্রামের লোকসংখ্যা ৫%বৃদ্ধি পেয়ে ২১00 জন হল । পূর্বে ঐ গ্রামের লোক সংখ্যা কতজন ছিল?
৮। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ২৪00 বর্গ মিটার । এর প্রস্থ ২৪ মিটার ।
ক) প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ কর ।                                                                           ২
খ) আয়তাকার বাগানের দৈর্ঘ্য নির্ণয় কর ।                                                                     ২
গ) আয়তকার বাগানের দৈর্ঘ্য ৫0 মিটার এবং প্রস্থ 4মিটার কমালে বাগানের নতুন ক্ষেত্রফল কত হবে ?    ২
ঘ) যদি আয়তাকার মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ একটি ত্রিভুজের ভুমি ও উচ্চতার সমান হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ?     ২
অথবা, একটি সার কারখানায় ৯৮৭৬000 গ্রাম সার মজুদ  আছে ।
ক) কারখানায় কত সেন্টিগ্রাম সার আছে ?                                                                   ২
খ) কারখানায় কত কুইন্টাল সার আছে ?                                                                     ২
গ) কারখানায় কত মেট্রিকটন সার আছে ?                                                                   ২
ঘ ) ৫৫00 কেজি সার বিক্রি করলে কত মেট্রিকটন সার বাকি থাকবে ?                                ২
৯। ৪ বছর, ৩ মাস, ১0 দিনকে ঘণ্টায় পরিণত কর ।
অথবা , ১৫ জন শ্রমিকের দৈনিক বেতন (টাকায়) দেওয়া হল ।
৩২৫ , ৩00 , ৩২৫ , ৩৫0 , ৩00 , ৩৫0 , ৩২৫, ৩00, ৩২৫ , ৩২৫ , ৩৫0 , ৩২৫ , ৪00, ৩৫0, ৩২৫ ।
উপাত্তগুলো বিন্যস্ত কর ।  
১0।   ক)  ২ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁক । এর ব্যাস , জ্যা এবং ব্যাসার্ধ চিহ্নিত কর । ১+৩=৪
       খ) চিত্রসহ সংজ্ঞা দাও । (যে কোন দুইটি )                            
       সামান্তরিক , চতুর্ভুজ , জ্যা ।      ৩ ×  ২=৬

 

শিমুল রানী দাস 
সহকারি শিক্ষক

ওছখালি আলিয়া মডেল স.প্রা.বি.।
হাতিয়া , নোয়াখালী ।  

 




No comments:

Post a Comment